1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: উচ্চ মাধ্যমিক পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমানের (ডিগ্রি পাশ কোর্স)  স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।এই দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত আবু সাঈদ নামে একজন নার্সিং শিক্ষার্থী বলেন, ‘এইচএসসি পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাশ কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়ন করতে হবে।’

এর আগে সকালে ঢাকায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা এক দফা দাবি বাস্তবায়নে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি পূরণের আশ্বাস না পেয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন-স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন।

ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি পূরণে আজ এক ঘণ্টা সময় দিয়েছিলাম বিএনঅ্যান্ডএমসিকে। কিন্তু উনারা দাবি পূরণে কোনো ব্যবস্থা নেননি। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION