1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রাথমিক বৃত্তিপরীক্ষা ফের চালুর কথা ভাবছে সরকার: শিক্ষা উপদেষ্টা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

প্রাথমিক বৃত্তিপরীক্ষা ফের চালুর কথা ভাবছে সরকার: শিক্ষা উপদেষ্টা

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার বলেছেন, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা লালনের দায়িত্ব আমাদের নিতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মালটিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষাপদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ বছর শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ১৪ ক্যাটাগরিতে ১৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই নয়, সার্বিক শিক্ষা ব্যবস্থা কী হওয়া উচিত, এই স্লোগানের মধ্যে অন্তর্নিহিত রয়েছে।

সিআর আবরার বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, এটা বুলি নয়। শিক্ষকরা শুধু চাকরি করতে আসেন না, তারা শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। আমাদের সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের প্রাপ্য সম্মান দিতে পারছি না। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে এই মহান পেশায় যে শিক্ষকরা রয়েছেন তাদের প্রাপ্য সম্মান দেওয়া।

শিক্ষাকে বাণিজ্যিকীকরণের ফলে বাংলাদেশে শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকদের নামে যেনতেনভাবে মামলা দেওয়ায় স্কুল পরিচালনায় বিঘ্ন ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION