1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ: নাহিদ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয়ে তরুণদের রাজনীতি করা উচিত: রিজভী ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ: নাহিদ

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সবাই সবার মতপ্রকাশ করতে পারছি। তবে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেব না, সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ।

রোববার (২০ এপ্রিল) খেলাফত মজলিসের সঙ্গে আন্তদলীয় আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এসব কথা বলেন।

গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করছে। এই অবস্থায় কোনোভাবেই যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে তাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন স্থগিত, জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতিসহ আটটি বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খেলাফত মজলিস।

আর খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেয়ার পক্ষে খেলাফতে মজলিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION