1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট চালু করল ইউএস-বাংলা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দার পর সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমন করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে প্রতিষ্ঠানটি।

সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৪তম আন্তর্জাতিক গন্তব্য রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে।

প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স রোববার থেকে বুধবার ও শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টায় অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION