1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রেগে গিয়ে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

রেগে গিয়ে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে মাথা থেকে হেলমেট ফেলে দিতে দেখা যায়।

রোববার (২০ এপ্রিল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদেরকে হাজির করা হয়।

এসময় অন্যান্যদের সঙ্গে শাজাহান খানকে হাজির করায়। একপর্যায়ে তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে আজ শুনানি করবেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যাদের আজ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে তারা হলেন- শাজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে আজ।

এ তালিকায় আরও আছেন- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম।

তাছাড়া, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION