1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিকটতম মিত্র দেশগুলোকে যে সুবিধা দেয় বাংলাদেশকেও তা দেবে তুরস্ক - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকটতম মিত্র দেশগুলোকে যে সুবিধা দেয় বাংলাদেশকেও তা দেবে তুরস্ক

  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: একটি সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছে বাংলাদেশ ও তুরস্ক।  যার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করবে।

সোমবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বৈঠকে বিষয়টি আলোচনা হয়। এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের ফলে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশকে তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার দেওয়া হবে, যা সাধারণত তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোকে দেওয়া হয়।’

এতে বলা হয়েছে, এই অগ্রগতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি আশাবাদী অধ্যায়ের প্রতিনিধিত্ব করে, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং ভাগাভাগি করে প্রবৃদ্ধির দ্বার উন্মোচন করে।

১১ থেকে ১৩ এপ্রিল তুরস্কের আন্টালিয়ায় তিন দিনব্যাপী আন্টালিয়া কূটনীতি ফোরাম (এডিএফ) ২০২৫-এ যোগ দিতে বর্তমানে  তুরস্ক  সফর করছেন দুই উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION