1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার ছাড়াল - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার ছাড়াল

  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২২৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে ফের সোনার দামে নতুন রেকর্ড হয়েছে।এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ১৮৭ টাকা।এতে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা।দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ১০ এপ্রিল রাতে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা বাড়ায় বাজুস। তাতে এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দামেই শনিবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। যা আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা ভরি।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ১০ হাজার ২৭১ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION