1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ভিজিএফ’র চালের বস্তায় শেখ হাসিনার নাম - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বাউফলে ভিজিএফ’র চালের বস্তায় শেখ হাসিনার নাম

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪৮৫ জন পঠিত

কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে। শেখ হাসিনার নামাঙ্কিত বস্তায় চাল বিতরণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধুলিয়া, নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কাছিপাড়া, দাসপাড়া, বগা, কনকদিয়া ও কেশবপুর ইউনিয়নের ৫৪৫৬ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রম চলছে। প্রত্যেক সুবিধাভোগীর নামে প্রথম দফায় ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। ধুলিয়া ও কালাইয়া ইউনিয়নের  চাল বিতরণকালে দেখা যায়, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা রয়েছে।
বিষয়টি নিয়ে আলাপকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন মুনতাসির তাসরিপ বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন তাদের দোসররা। আর চালের বস্তায় এখনও শেখ হাসিনার নাম থাকা সেই প্রমাণ বহন করে। বিষয়টির দায় খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ভাবেই এড়াতে পারেন না।  আমি সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টির জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।
একটি সূত্র জানায়, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে ও কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তা দিপঙ্কর মজুমদারকে স্প্রে দিয়ে প্রতিটি বস্তায় শেখ হাসিনার নাম মুছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা সেই নির্দেশ পালন করেননি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই তারা জেলেদের মাঝে এখনও চাল বিতরণ করছেন।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন, বিগত সরকারের আমলে বস্তাগুলো মজুদ করা ছিল। কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তাকে বলা হয়েছে চালের বস্তায় স্প্রে করে শেখ হাসিনার নাম ঢেকে দেওয়ার জন্য । তিনি কেন দেননি সেই বিষয়টি  খোঁজ খবর নিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION