1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ তাড়িয়েছেন, এবার দেশটাকে গড়ুন: তুর্কি এমপি - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ তাড়িয়েছেন, এবার দেশটাকে গড়ুন: তুর্কি এমপি

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩০১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিএনপির উদ্দেশে তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন বলেছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে তাড়িয়েছেন, এবার ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ুন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ৫ বারের সাবেক এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ  তুরস্কের ইস্তাম্বুলে সফরে গেলে সেখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ কথা বলেন বেকিন।

রোববার রাতে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। তুর্কি এমপি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এ সময়। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের অন্তবর্তী সরকার অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে এবং সে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে লাখো জনতার গণসংবর্ধনা দেখে অবাক হন তুর্কি এমপি দোয়ান বেকিন।  তিনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্বাচনি আসন কুমিল্লা-৩ মুরাদনগরে আসার আশা প্রকাশ করেন।

এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসনীয় শাসনকাল ও খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের বর্ণনা দেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে তুরস্ক থাকাকালে তুর্কি এমপি দোয়ান বেকিনের আন্তরিক ভালোবাসা এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ায় তুরস্ক এবং তুরস্কের এমপির প্রতি কৃতজ্ঞতা জানান কায়কোবাদ।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আল্লাহর দয়ায় যখন তুরস্কে আসলাম তখন আমার এ বন্ধু তুর্কি এমপি দোয়ান বেকিন আমাকে সঙ্গ দিয়েছেন। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ।  মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং আরো সম্মানিত করুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION