1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ড. ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালামের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ড. ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালামের

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে ড. ইউনূসের সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকা অবস্থায় গণতন্ত্র হরণ করে দেশের মানুষের নির্যাতন করেছিল। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে জনগণের অধিকার হরণ করেছিল। জুলাই-আগস্টে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আজকে ড. ইউনূস সরকার যদি দেশের মধ্যে আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে, তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়াক। বর্তমানে দেশের যে অবস্থা তাতে দেশের জনগণ আতেঙ্কের মধ্যে রয়েছে। যদি অতি দ্রুত নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে তাহলে আওয়ামী দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’

দেশের আইনশৃঙ্খলা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘প্রতিদিন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও না কোথাও খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। দেশের নারী সমাজ আজ কোথাও নিরাপদ না। অন্তর্বর্তী সরকারকে বলবো, অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কারণ, দেশের জনগণ এখন নির্বাচনমুখী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION