1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজধানীতে হবে ঈদ মিছিল, বসবে মেলা: আসিফ মাহমুদ - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

রাজধানীতে হবে ঈদ মিছিল, বসবে মেলা: আসিফ মাহমুদ

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৩২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। তবে ঈদে যারা ঢাকা থাকবেন তাদের অনেকেই ঘরে বসে অলস সময় কাটান। ফলে ঈদ উৎসবের আমেজটা যেন সেভাবে জমে ওঠে না।

এ নিয়ে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ফেসবুকে আসিফ মাহমুদ লিখেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই।’

‘এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

তিনি আরও লিখেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্যমেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনই মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।’

আসিফ মাহমুদ লিখেন, ‘আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসঙ্গে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।’ সবশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION