1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: এ্যানি

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি উনার জায়গায় আছে, উনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এ বিতর্ক ঠিক হচ্ছে না। গত ৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। ফ্যাসিবাদের লড়াই আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত। ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না।

শনিবার বিকালে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এ চক্রান্ত মেনে নেব না। মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম, শ্রম ও রক্ত আছে। লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণন্ত্রের শক্ত ভিত প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের ভেতরকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতোদিন ভালো লাগেনি তারা তো পালিয়ে গেছে। কিন্তু তাদের সব লোক ও টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। যারা বিএনপির ভালো চায় না। যারা বিএনপি ক্ষমতায় আসুক, এটা চায় না। যারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক, এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION