1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ

  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৯৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যেই শুক্রবার দুপুরে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে আসিফ সেনাপ্রধানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানান।

আসিফ বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূস কেন? ইউনূসের পরিবর্তে অন্য যেকোনো কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন।

আসিফ মাহমুদদের সেনাপ্রধান বলেছিলেন, আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি ৩০-৪০ শতাংশ লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিৎ?

আসিফ বলেন, সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন বুকে পাথরচাপা দিয়ে আমি এ সিন্ধান্তটা মেনে নিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION