1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনজিওকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের  নেতাদের সমন্বয়ে দেশে ‘জনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির স্লোগান হচ্ছে ‘ইনসাফ জিন্দাবাদ’।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। বিকাল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই-আগস্টের অভু্যত্থানে আহতদের পরিচয় এবং সম্মাননা জানানো হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়।

জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ-সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিক আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চেৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় প্রমুখ।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিসি্তন। ফিলিসি্তনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না।

আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। তিনি বলেন, আমরা শুধু সত্ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই। এতে যদি আমাদের ১০ জন লোক থাকে সেই ১০ জন নিয়েই এগোতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয়। আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সবাই দেখতে পারবে। সব রাজনৈতিক দল যেদিকে চলে আমরা স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION