1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজায় ইসরাইলি হামলার নিন্দা জামায়াত আমিরের - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

গাজায় ইসরাইলি হামলার নিন্দা জামায়াত আমিরের

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইসরাইলের হামলার নিন্দা ও ধিক্কার জানান জামায়াত আমির।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসেও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল।’

ইসরাইলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন।’

‘আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’ বলেন জামায়াত আমির।

গাজায় যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল। এই হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION