1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাবির বহিষ্কার তালিকায় নেই সৈকতসহ ছাত্রলীগের অনেক নেতা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাবির বহিষ্কার তালিকায় নেই সৈকতসহ ছাত্রলীগের অনেক নেতা

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের প্রত্যেকেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণ করেছে। আশ্চর্যজনকভাবে এ তালিকায় আসেনি ছাত্রলীগের ঢাবির সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তালিকায় সৈকতের নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মতে, শুধু সৈকত নয়, তালিকা থেকে বাদ পড়েছেন আরও একাধিক হামলাকারী।

ক্ষোভ প্রকাশ করে ঢাবি শিক্ষার্থী আব্দুর রহিম ফেসবুকে লিখেছেন, সাময়িক বহিষ্কারের লিস্ট দেখে যা বুঝলাম তদন্তের দায়িত্ব পড়েছে হয়তো তানভির হাসান সৈকতের ওপরই। তানভির হাসান সৈকতসহ হামলায় জড়িত তার কাছের সব নেতারই নাম তালিকা থেকে আউট।

জারিফ আফরান লিখেছেন, সরাসরি ফুটেজ থাকার পরেও অনেক হামলাকারী বাদ পড়েছে৷ অথচ অনেককে লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে৷

মুসাদ্দেক আলী লিখেছেন, জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেও অনেক সন্ত্রাসী বহিষ্কারের তালিকা থেকে বাদ পড়ে গেছে।

শরিফুল ইসলাম লিখেছেন, তালিকায় সৈকতের নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ খুঁজে পেলে আমাকে জানাবেন।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রানিং শিক্ষার্থীর পাশাপাশি রয়েছেন কয়েক বছর আগে অনার্স-মাস্টার্স শেষ করা শিক্ষার্থীরাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION