1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছাত্রদলের রাজনীতি নিয়মিত ছাত্ররাই করবে: বকুল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছাত্রদলের রাজনীতি নিয়মিত ছাত্ররাই করবে: বকুল

  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সব ক্যাম্পাসে নিয়মিত ছাত্রত্ব রয়েছে- এমন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি করার উদ্যোগ নিয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে মাহে রমজান উপলক্ষ্যে ছাত্রদলের আয়োজিত হিজবুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

বকুল আরও বলেন, যারা নিয়মিত ছাত্র তারাই ছাত্ররাজনীতি করবে। এই মূলমন্ত্রকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই ধারণাকে সাধারণ ছাত্রছাত্রীরা স্বাগত জানিয়েছে।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে ছাত্রদল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION