1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেইজিংয়ে শির সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বেইজিংয়ে শির সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৭৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান।

উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে সাংবাদিকদের মুখপাত্র বলেন, ‘২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।’

মন্ত্রণালয়ের প্রচার শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রাথমিক সময়সূচি তুলে ধরে বলেন, ২৬ মার্চ বিকালে অধ্যাপক ইউনূসের চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন ও ভাষণ দেবেন।পরে প্রধান উপদেষ্টা ইউনূস চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

মুখপাত্র জানান, পরের দিন ড. ইউনূস বেইজিংয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।২৯ মার্চ সকালে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাতে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে তার।

রফিকুল আলম জানান, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চপর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, এ সফর সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং করবে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION