1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদে পদ্মা সেতুতে যান চলাচলে নতুন সিদ্ধান্ত - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

ঈদে পদ্মা সেতুতে যান চলাচলে নতুন সিদ্ধান্ত

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে যান চলাচলে গতিসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল। বর্তমানে এ সেতু দিয়ে গাড়ি পারাপারে আরও গতি প্রয়োজন বলে মনে করছে আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা। তাই সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এ নির্দেশ দেন তিনি।

সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে।

তিনি বলেন, মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে। একইসঙ্গে ঈদের সময় যদি সড়কে দুর্ঘটনা ঘটেই যায়, যাতে করে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।

আন্তঃমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION