1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা মেডিকেলে বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ ২ বন্দির মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

ঢাকা মেডিকেলে বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ ২ বন্দির মৃত্যু

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন- বিডিয়ার সদস্য শেখ জুবায়ের হোসেন (৬৫) ও কারাবন্দি শামসুল আলম (৪৪)।

শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল ও কারা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাতে বিডিআরের সাবেক সদস্য শেখ জোবায়ের হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাইপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

অন্যদিকে গত ৪ ফেব্রুয়ারি অসুস্থতাজনিত কারণে শামসুল আলমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান। শামসুল চাটখিল থানার একটি মামলায় বন্দি ছিলেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুজনের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION