1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আরেফিন সিদ্দিকের সবশেষ স্বাস্থ্যের অবস্থা জানালেন চিকিৎসক - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

আরেফিন সিদ্দিকের সবশেষ স্বাস্থ্যের অবস্থা জানালেন চিকিৎসক

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডা. নজরুল হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. নজরুল হোসেন বলেন, স্ট্রোকের পর তার অস্ত্রোপচার প্রয়োজন হলেও শারীরিক অবস্থার কারণে সেটি করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, স্যারের ব্লাড প্রেসার ঠিক আছে। রক্ত দেওয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক এবং হার্টের অবস্থা ঠিক আছে। কিন্তু ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। মস্তিষ্কের অবস্থার কিছুটা উন্নতি হলে অস্ত্রোপচার প্রক্রিয়া করা যাবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে আরেফিন সিদ্দিক ব্যাংক থেকে টাকা তোলেন। তরপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

তখন তাকে নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION