1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১০ কোটি টাকার দুর্নীতি: ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

১০ কোটি টাকার দুর্নীতি: ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাসজমি ও অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে।

তৎকালীন মাদারীপুর ভূমি হুকুম দখল কর্মকর্তা ও বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার সহকারী পরিচালক প্রমথ রঞ্জন ঘটক ও ২ জন সার্ভেয়ারসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পসহ ৫টি এলএ কেসের সরকারি খাস, ভিপি সম্পত্তি ও বিভিন্ন মালিকার সম্পত্তির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অধিগ্রহণের ক্ষতিপূরণ বিল তুলে নেয়। ২৩টি চেকের বিপরীতে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা বিভিন্ন নামে তুলে নেয়। তৎকালিন এলএও প্রমথ রঞ্জন ঘটক এই জালিয়াতির সঙ্গে সারাসরি জড়িত থাকার প্রমাণ পায় দুদক।

একই সময় কর্মরত রাসেল আহম্মেদ ও নাসির উদ্দিন নামের দুই সার্ভেয়ারও জড়িত ছিল। স্থানীয় একটি চক্রের সঙ্গে মিলে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। দুদকের মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রমথ রঞ্জন ঘটককে। এছাড়া সার্ভেয়ার রাসেল আহম্মেদ ও নাসির উদ্দিনকে আসামি করা হয়।

স্থানীয় আলো পত্তনদার, আব্দুল মালেক মৃধা, সুরুজ মিয়া, রাজিয়া বেগম, আব্দুল কাদির কাজী, শাহিন বেপারী, কুলসুম বিবি, আতিকুর রহমান, মিলন শেখ, জিল্লুর রহমান, মনির মিয়া, জোসনা বেগম, আখি বেগম, আলম আলী বেপারী, হাছিনা বেগম, আছমা বেগম, আওলাদ হোসেন, ফরিদা বেগম, মতিউর রহমান, সুধাংশু কুমার মন্ডল নামের এই ২০ জনকেও আসামি করা হয়েছে।

মাদারীপুর দুদকের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, ২০২২ সালে আমরা এ ঘটনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা পাই। দীর্ঘদিন অনুসন্ধান করে এ ঘটনার তথ্য-উপাত্তসহ প্রমাণ সংগ্রহ করার পর এ বিষয়ে মামলা করার অনুমোদন পাই। ৫ মার্চ বুধবার আমরা এ বিষয়ে মামলা করি। এখন আমরা আসামিদের আটক করার জন্য চেষ্টা করব। এ বিষয়ে দ্রুতই অভিযান শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION