1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করলেন রিফাত রশীদ - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নতুন ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করলেন রিফাত রশীদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। আত্মপ্রকাশ ঘিরে বুধবারের ঘটনা পরিকল্পিত কিনা, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নতুন এই সংগঠন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নতুন এই ছাত্র সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। সাত কর্ম দিবসের মধ্যে এই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। গতকালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন এই ছাত্র সংগঠনের কমিটিতে রিফাত রশীদ নেই বলে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ রিফাত রশীদ নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর একটি বড় অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান সংগঠনের নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION