1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চার নেতার পরিবার কি হাসিনার কাছের ছিলেন, যা বললেন সোহেল তাজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

চার নেতার পরিবার কি হাসিনার কাছের ছিলেন, যা বললেন সোহেল তাজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ নানাবিধভাবে জাতীয় চার নেতা ও তাদের পরিবারকে সবসময় দেখিয়েছে যে তারা শেখ হাসিনার খুব কাছের। কিন্তু আপনি যদি মোহাম্মদ নাসিমের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে থাকেন তাহলে আপনি ভিন্ন চিত্র পাবেন। আপনি সৈয়দ আশরাফের সঙ্গে যদি আন্তরিকভাবে কথা বলতেন ভিন্ন চিত্র পেতেন।

সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

সোহেল তাজ বলেন, শেখ পরিবারের প্রয়োজন আওয়ামী লীগের ভেতরে তাদের ঐক্য দেখানো। আর আওয়ামী লীগের ভেতরে ইউনিটির মূল হচ্ছে এই জাতীয় চার নেতার পরিবার। এটা বিশাল প্রভাব ফেলে আওয়ামী লীগের উপরে। কারণ, আওয়ামী লীগের ভেতরেও আওয়ামী লীগের সমর্থকরাও জানে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের একটা বিভেদ আছে।  কিন্তু এই দুই গোষ্ঠী এক থাকলে দলটাকে নিয়ন্ত্রণ করা যায়।

তিনি বলেন, আমি অন্য কারও কথা বলতে পারব না। কিন্ত আমি আশরাফ ভাই এবং নাসিম ভাইর সঙ্গে কথা বলেছি। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অনুভূতি আমি জানি। তাদের পরিবারের অনুভূতিও আমি জানি। আর এই পরিবারগুলোকে ধরে রাখা ছিল আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ অংশ।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি বের হয়ে যাবো ‘ইট ইজ এ সেড ব্যাক’। যে তাজউদ্দিন আহমেদের ছেলে চলে যাচ্ছে এবং উনি আবার মজা পায় একটু খেলতে, বিড়াল যেমন ইদুরের সঙ্গে খেলে। উনিতো গানও গেয়েছিলেন আমি যখন আমেরিকা থেকে ফোন করলাম যে আমাকে ছেড়ে দেন, আমি থাকব না। তখন উনি (শেখ হাসিনা) গান গেয়েছেন। গানটা খুব রোমহর্ষক। আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না।

‘উনি আসলেই কাউকে ছাড়েন না।  সুরঞ্জিত সেন গুপ্তও বলেছেন যে বাঘ ধরলেও ছাড়ে, শেখ হাসিনা যারে ধরে ছাড়ে না।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION