1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন শহিদ সেনাকর্মকর্তার স্ত্রী তাসনুভা - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন শহিদ সেনাকর্মকর্তার স্ত্রী তাসনুভা

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, রাওয়া’তে (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ।

মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় সাড়ে তিন বছর ছিলাম। কিন্তু আমি এই সাড়ে তিন বছরে কখনো বিডিআর-এর কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই। শুধুমাত্র ২৫ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে। আমার হাসব্যান্ড দরবার হল থেকে ফোনে বলেছিল ‘এনএসজি’ এবং ‘ইন্ডিয়ান’। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা।

তাসনুভা আরও বলেন, ২০০৯ সাল থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। তারপরও আমি যা বলছি সেগুলো মিডিয়াতে কাট করা হয়েছিল। আর স্বামীর ডেডবডি এখনো পাওয়া যায়নি। এটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি। গতকাল আমি দুটি সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু আমার সেই বক্তব্য এখনো প্রচার করতে দেওয়া হয়নি ‘আইএসপিআর’থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাঁধাটা।

তিনি আরও বলেন, আমার ছেলেকে ‘আইএসএসবি’থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ মেজর তানভিরের সন্তান সশস্ত্রবাহিনীতে চাকরি করতে পারবে না। সেনাবাহিনীতে আরও একটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে।আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি। আজকে রাওয়ার বক্তব্যই এটা প্রমাণ করে দেয়। বাট, ইফ, ফুলস্টপ এটা কি সেনাপ্রধানের কথা হতে পারে?

পিলখানা হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীরের স্ত্রী আরও বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল; ওই সময়টায় দেখা গেছে যে, আওয়ামী লীগের লোকজন সেনাবাহিনীতে বসে আছে। শেখ হাসিনাকে তো আমরা বিদায় করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা সুবিচারটা পাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কী সঠিকভাবে হচ্ছে? আমার তো মনে হয় না। আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটা খুব হালকাভাবে নেওয়া হচ্ছে।

সবশেষে তিনি বলেন, আপনারা আমাদেরকে সহায়তা করেন যাতে আমরা সঠিকভাবে আগাতে পারি। আর আমার স্বামীর ডেডবডিটা এখনো পাওয়া যায়নি। আর্মি থেকেও কিন্তু আমাকে কেউ কোনো সহায়তা করছে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION