1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পরিবারসহ সাবেক এমপি কাজী নাবিলের ১২৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পরিবারসহ সাবেক এমপি কাজী নাবিলের ১২৩ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪০টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।
অবরুদ্ধের আদেশ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্টদের ওই অস্থাবর সম্পদ (ব্যাংক অ্যাকাউন্ট) অর্জনের তথ্য পাওয়া যায়। অভিযোগসংশ্লিষ্টরা যাতে বর্ণিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন সে লক্ষ্যে অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ (ফ্রিজ) করা আবশ্যক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION