1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মালদ্বীপে ‘কাগজপত্রহীন’ বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

মালদ্বীপে ‘কাগজপত্রহীন’ বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য সে দেশের সরকারকে বিবেচনার জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।

মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কাজ করছেন।

হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করছে।

প্রধান উপদেষ্টা বলেন, মালদ্বীপ থেকে আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত।

বাংলাদেশে প্রথম কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকারী হাইকমিশনারকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, বাংলাদেশে তার (হাইকমিশনার) অবস্থানকালে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে।

হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ওষুধসহ বাংলাদেশ থেকে আমাদের আমদানি বৃদ্ধি পেয়েছে এবং মালদ্বীপের উন্নয়ন দৃষ্টিভঙ্গি দুই দেশের মধ্যে সহযোগিতার আরও সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, কিছু বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা শুরু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হাইকমিশনার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রচারণায় ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকারে আমরা সত্যিই উৎসাহিত এবং মালদ্বীপ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION