1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদত্যাগপত্র গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

পদত্যাগপত্র গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন।

এ খবর জানাজানির পর থেকেই অনেকের আগ্রহ, কী ঘটেছিল পদত্যাগের মুহূর্তে। অনেকে ফেসবুকেও খোঁজাখুঁজি করছেন, সে সময়ের কোনো স্থিরচিত্র বা ভিডিও পাওয়া যায় কিনা।

 

পরে অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে স্ত্রী, বাবা-মা ও ছোট ভাই এসেছিলেন। জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।  এসময় প্রফেসর ইউনূস আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন। এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। ছেলের জন্য ড. ইউনূসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা। এর আগে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা করেন।

প্রেস সচিব আরও বলেন, নাহিদের বাবা-মা যখন যমুনা ছেড়ে চলে যাচ্ছেন, তখন তার মা আমার সঙ্গে ছবি তুললেন।  এতে মনে হলো তিনি আমার পূর্ব পরিচিত।’

তার আগে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন। দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস সচিব বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু এরইমধ্যে নৃশংস স্বৈরাশাসকের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন। আল্লাহ জানে, একদিন হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

এছাড়াও তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী, সহযোদ্ধার সঙ্গে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION