1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ড. ইউনূস - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ড. ইউনূস

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দুর্নীতিমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরছেন তিনি। আর সেই অভিজ্ঞতা বলতে গিয়েই লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টা।

দুর্নীতির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা যদি দুর্নীতিমুক্ত না হই তাহলে যত কথাই বলি সবই অসার হবে।

দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

সম্প্রতি আরব আমিরাত সফরকালে এক অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সফরকালে সংযুক্ত আমিরাতের শীর্ষ ব্যক্তিরা বলেন, তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এত ভুয়া। কাজের লোক ডাক্তারের (চিকিৎসকের) সার্টিফিকেট নিয়ে এসেছে। আমরা জলজ্যান্ত দেখতে পাচ্ছি সে ডাক্তার হতে পারে না। কিন্তু সে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে এসেছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

দুর্নীতি থেকে মানুষ বের হয়ে আসছে মন্তব্য করে তিনি বলেন, এটা অসম্ভব কিছু নয়। এজন্য শুধু চেষ্টা ও প্রতিজ্ঞার দরকার। দুর্নীতিমুক্ত না হয়ে যত কথাই বলি তা সবই অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে, শিগগির হতে হবে। অপেক্ষা করলে হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION