1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ড. ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপ, বন্ধুকে ধন্যবাদ দিলেন আনসারী - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

ড. ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপ, বন্ধুকে ধন্যবাদ দিলেন আনসারী

  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অন্যতম ধনকুবের ও এক্স (সাবেক টুইটার) এর কর্ণধার ইলন মাস্ক। ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে কথোপকথন হয়।

এই টেলিফোনিক আলাপের জন্য ঘনিষ্ঠ বন্ধু আরএইচ গ্রিফিথসকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার ঘনিষ্ঠ বন্ধু স্পেসএক্স এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারী।

সেখানে তিনি বলেন-‘প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অশেষ ধন্যবাদ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি দারুণ উৎফুল্ল!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION