1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে সম্পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। নয়াদিল্লিভিত্তিক এই রাষ্ট্রদূত বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আয়ারল্যান্ডের পূর্ণ সমর্থন তার সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন কেলি। তিনি জানান, ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড। প্রধান আয়রিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানান তিনি।

৩০ মিনিটের দীর্ঘ এ বৈঠকে তারা আঞ্চলিক সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তি– যা শতাব্দীব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছিল এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION