1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মতপার্থক্য হবে কিন্তু হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ: সারজিস - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

মতপার্থক্য হবে কিন্তু হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ: সারজিস

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, মতের পার্থক্য থাকতে পারে তবে ভুল সংশোধন করে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেন সারজিস। ওই পোস্টে নাহিদ ও হাসনাতের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি।

সারজিস বলেন, ‘৬ জুন সকাল থেকে একসঙ্গে যে পথচলা শুরু হয়েছিল, সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল কারণ আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘মতপার্থক্য হবে, পক্ষে-বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে, কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

এদিকে একই ছবি পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও ঐক্যবদ্ধের বার্তা নিয়ে সারজিসের স্ট্যাটাসের একটি অংশ তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION