1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় খালে জাল পাতাতে গিয়ে মৎস্য শিকারী নিখোঁজ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

কোটালীপাড়ায় খালে জাল পাতাতে গিয়ে মৎস্য শিকারী নিখোঁজ

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : বাড়ীর অদুরে গোপালগঞ্জ-পয়সারহাট খালে চরপাটা জাল পাতাতে গিয়ে নিখোজ হয় বিপুল মন্ডল (৪০) নামক দুই সন্তানের জনক এক মৎস্য শিকারী।

সে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের মৃত: মতিলাল মন্ডলের ছেলে। শনিবার বিকাল ৩টায় জাল পাতানোর উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি সে। এ ঘটনায় নিখোজের স্বজনেরা রয়েছে চরম উদ্বিঘ্নে।

জানা যায়, রাতে ঘরে না ফেরায় রবিবার ভোরে খুজতে বের হয়ে বিপুলের নিখোজ হওয়ার বিষয়টি বুঝতে পারে স্বজনেরা। তাছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মোবাইল ফোন সহ নৌকাটি পাশবর্তী ভুয়ারপাড় নামক এলাকা থেকে উদ্ধার করে এলাকাবাসী।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ এবং মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে তল্লাশী চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোজ মিলেনি বিপুলের।

এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী মনি মন্ডল সাংবাদিকদের বলেন- কিছুদিন পূর্বে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের জাল ছিড়ে ফেলে ও কয়েকটি জাল চুরি করে নিয়ে যায়, তাছাড়া ফুল চার্জের মোবাইল ফোনটি বন্ধ অবস্থায় তার ব্যবহৃত সরঞ্জাম ও পোষাক নৌকায় পাওয়া গেছে, এতে সন্দেহ হয় আমার স্বামী পরের হাতে, বেচে আছে না মরে গেছে জানি না, আমি আমার স্বামীর সন্ধান চাই।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- নিখোজ বিপুলের স্বজনেরা থানায় অবগত করার পর ডুবুরী দ্বারা তল্লাশী চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION