1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে হলুদ সাংবাদিকতা করবেন না তা হলে পরিণতি ভালো হবে না : সাবেক এমপি শহিদুল - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে হলুদ সাংবাদিকতা করবেন না তা হলে পরিণতি ভালো হবে না : সাবেক এমপি শহিদুল

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী-২ আসনের বাউফল উপজেলার সাবেক এমপি সহিদুল আলম তালুকদার বলেন, আমাকে একা মনে করবেননা। আমার সাথে বাউফলের সাধারন জনগন আছে। আমার কাছে টাকা নেই, কিন্তু ভালোবাসা আছে। আমাকে তারা ভালোবাসে বলেই আজকের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
বাউফল পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকাল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাউফলের ইউনওকে উদ্দেশ্য করে, আপনি কেমন প্রশাসনিক কর্মকর্তা? মানুষ বিপদে পরলেও দরজা খুলেননা। এভাবে হলে চলবেনা।
বাউফল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসিকে উদ্দেশ্য করে বলেন, কার পোস্টার কে ছিড়েছে তার কোন হদিস নেই। আপনি ছেড়া পোস্টারের ছবি আমার কাছে পাঠিয়েছেন। আপনি তাকে খুঁজে বেড় করুন, শাস্তি দিন। সে আমার লোক হলেও আপত্তি নেই।
বিএনপির সাবেক এই এমপি আরও বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তশালী করতে সকল বিবেদ ভুলে এক হতে হবে। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা যে কোন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, তাতে আমাদের কোন আপত্তি নেই। আপত্তি তখন আসবে যখন আপনারা পক্ষপাতিত্ব করবেন। আপনারা হলুদ সাংবাদিকতা করবেননা। এ সময় তিনি বিগত অভিজ্ঞতার কথা মনে করিয়ে বলেন,তা হলে পরিণতি ভালো হবেনা। এমন বক্তব্যে স্থানীয় অধিকাংশ সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বাউফল প্রেসক্লাবের এক নেতা বলেন, সাবেক এই এমপি বিগত দিনে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হয়রানি করেছে। তার এমন বক্তব্য সাংবাদিকদের জন্য অশোভনীয় সংকেত।
জনসমাবেশে তারেক রহমানের ৩১ দফা পাঠ করে শুনান সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছেলে রায়হান তালুকদার আকাশ। জন সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহন হাওলাদার।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা আলম লিলি, বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, যুব দলের উপজেলা আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, বাউফল প্রেসক্লাবের সভাপতি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তৌসিফুর রহমান রাফা, পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।
বক্তারা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি করেন। জনসমাবেশে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION