1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ : থানায় মামলা, গ্রেপ্তার ৩ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ : থানায় মামলা, গ্রেপ্তার ৩

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটেরআক্কেলপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী থানায় মামলা করলে পুলিশ তিন ধর্ষককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আসামীরা নির্যাতিতা ওই গৃহবধূকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। রাতে তারা গ্রামের পাশে একটি গভীর নলকুপ ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে পরের দিন তাকে উদ্ধার করে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করে। শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী আসামীদের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার পর শনিবার পুলিশ আসামীদের গ্রেপ্তার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION