1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ৩০ দিন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরন - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

কোটালীপাড়ায় ৩০ দিন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরন

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ :স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনামূল্যে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) কম্পিউটার ল্যাবে সমাপনী অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়।

বাপার্ডের যুগ্ম পরিচালক মোঃ আব্দুল গণি মিনার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাপার্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন।

এ ছাড়াও বাপার্ডর সহকারী পরিচালক শাকিলা ইসলাম, মাহামুদুল হাসান, কারিগরি প্রশিক্ষক মোঃ আজিম উদ্দিন, প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক জয়ত নয়ন সরকার ও প্রশিক্ষণার্থী সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) আয়োজিত এই প্রশিক্ষণটি
১ জানুয়ারি থেকে শুরু হয়েছ ৩০ জানুয়ারি শেষ হয়।
প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষাণার্থী অংশ নেয়।
সফলভাবে প্রশিক্ষণ করায় সকর প্রশিক্ষণার্থীদের হাতে বাপার্ডের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়।

বাপার্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন বলেন, প্রথম বারের মত আমাদের এখানে মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন হলো। আগামীতে আরো কয়েকটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে।
আশাকরছি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষ হয়ে অনেকেই় স্ব-কর্মসংস্থানের সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION