1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন

  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওড় রিসোর্টে’ হামলা ও ভাঙচুর করে তাতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার দুপুরে এ  অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ‘হাওড় রিসোর্টের’ গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দিয়ে উল্লাস প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, শরীফ কামাল তার চাচা রাষ্ট্রপতির প্রভাবে চেয়ারম্যান হন এবং বিভিন্ন কৌশলে শতকোটি টাকার মালিক বনে যান। মিঠামইন, কিশোরগঞ্জ শহর এবং রাজধানী ঢাকায় তার শতকোটি টাকার সহায়-সম্পদ রয়েছে; যা সম্পূর্ণ জ্ঞাত-আয়বহির্ভূত। আর এ কারণে এলাকাবাসী তার প্রতিও ক্ষুব্ধ ছিলেন।

যোগাযোগ করা হলে মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, ঘটনার পর তিনি এসব জানতে পেরেছেন। তবে ওখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION