1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল

  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪৩ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে তামিম-মায়ার্সের ঝড়ো ব্যাটিং আর শেষদিকে রিশাদ হোসেনের অবিশ্বাস্য ক্যামিওতে ৩ উইকেট আর ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।

মিরপুরের হোম অব ক্রিকেটে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল উপহার দিয়েছে বরিশাল এবং চিটাগং। টস হেরে আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমন (৭৮*) এবং খাজা নাফের (৬৬) জোড়া ফিফটি আর গ্রাহাম ক্লার্কের (৪৪) সময়োপযোগী ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯৪ রান পর্যন্ত পৌঁছায় চিটাগং।

জবাবে বরিশালকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ইকবাল। ২৪ বলে করেন ফিফটি। দলীয় সর্বোচ্চ ৫৪ রানে তামিম ফেরার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় বরিশাল।

তবে মিডল ওভারে দলটিকে রান তাড়ায় কক্ষপথে ফেরান ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ার্স। শরিফুলের বলে আউট হওয়ার আগে সমান তিনটি করে চার-ছক্কায় ৪৬ রান আসে তার ব্যাটে।

আর শেষদিকে ২ ছক্কায় ৬ বলে ১৮ রানের বিস্ফোরক ক্যামিওতে বরিশালকে তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেন অলরাউন্ডার রিশাদ হোসেন।

চিটাগংয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন এই বাঁহাতি পেসার। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের মহাকাব্যিক রান তাড়ায় বিফলে যায় তার বোলিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION