1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন আসিফ নজরুল - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন আসিফ নজরুল

  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে।মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘ছয় সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে এ বৈঠক করেন। তিনি সংস্কার প্রতিবেদন বিষয়ে খোঁজ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি। একইদিন ছয় কমিশনের প্রধানরা আশু করণীয় সম্পর্কে এবং সংস্কার বিষয়ে মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে কী করা যেতে পারে সে বিষয়ে সর্বসম্মতভাবে সুপারিশনামা পেশ করবেন।

উপদেষ্টা বলেন, ‘এই সুপারিশনামা এবং সংস্কার রিপোর্ট আমরা রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেব। তাদের সঙ্গে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। আমরা আশা করছি এ বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হবে। ওই সভার সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION