1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালগালিচায় ঢাকার খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

লালগালিচায় ঢাকার খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপদেষ্টারা লালগালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সেভেটরে উঠে খননের কার্যক্রমের উদ্বোধন করে কাজের সূচনা করেন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

 

আগের মেয়রগণও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লালগালিচায় খালে নেমে উদ্বোধন করছেন—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা (লালগালিচা বিছানো) খেয়াল করিনি, হয়তো আপনি সেটা খেয়াল করেছেন।’

আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এবারের উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করলে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আগে খাল উদ্ধার হয়নি, তাই এখন নতুন করে শুরু, কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কী? এমনটা মনে হলে আমরা করবটা কী? আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।’

প্রসঙ্গত, ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার মোট ১৯টি খাল সংস্কার করা হবে। প্রথম ধাপে ৬টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি খালগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

প্রথম ধাপের ৬টি খালের মধ্যে ডিএনসিসি এলাকায় বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি নামের চারটি খাল রয়েছে। ডিএসসিসি এলাকায় মান্ডা ও কালুনগর খাল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION