1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাদারগঞ্জে গ্যাস কূপের খনন শুরু, দিনে মিলবে ১০ মিলিয়ন ঘনফুট - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

মাদারগঞ্জে গ্যাস কূপের খনন শুরু, দিনে মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৬০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ খনন উদ্বোধন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার এ খনন কাজ উদ্বোধন করেন।

১৬৭ কোটি টাকা ব্যয়ে এ খনন কাজ করবে বাপেক্স। প্রত্যাশানুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয়। সেই কাজটি পায় আজারবাইজানের প্রতিষ্ঠান সকার। তবে খনন কাজ শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় দীর্ঘ সাত বছর পর জামালপুর-১ নামে কূপটির খনন কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সচিব সাইফুল ইসলাম বলেন, আনুমানিক চারটি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। প্রাথমিকভাবে এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সেই হিসাবে প্রতিদিন এখান থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এখানে গ্যাস পাওয়া গেলে আশপাশে আরও কূপ খনন করা হবে। এতে স্থানীয়দের জীবনমান উন্নত হবে।

বাপেক্স কর্মকর্তারা জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপটির গভীরতা দুই হাজার ৮০০ মিটার। এই কূপে গ্যাস পাওয়া গেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে ২৮০ বিসিএফ, ভোক্তাপর্যায়ে যার মূল্য ১৬ হাজার ৬৫২ কোটি টাকা। ২০২৫ সালের এপ্রিল মাসে খনন কার্যক্রম সম্পন্ন হবে। গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে ২৫ থেকে ৩০ বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION