1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামী দুই দশক বাংলাদেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে : উপদেষ্টা নাহিদ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

আগামী দুই দশক বাংলাদেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে : উপদেষ্টা নাহিদ

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৮০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।’

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।

ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালনকারী নাহিদ বলেন, ‘তারা (তরুণ) দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত।’

তিনি আশা প্রকাশ করেন, তাদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপনের প্রাক্কালে নাহিদ এ সাক্ষাৎকার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION