1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৬০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মলেনের (ডব্লিউইএফ) ফাঁকে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

বুধবারের বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

এদিন ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব ছাড়াও সম্মেলনের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন।

আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫’- এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION