1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার

  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা, ট্যাক্স তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী বলেন, এক সপ্তাহের বেধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে।

এর আগে, গত ১৯ জানুয়ারি বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করে ‘সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন।

সেখানে বক্তারা বলেন, পলাতক হাসিনা সরকার বিবাহের মতো একটি পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছিল, যা সুস্পষ্টত ইসলামের অবমাননা। এতে করে যেমন যুবকদের চরিত্র নষ্ট করা হয়েছে, একইভাবে ব্যভিচারের দিকেও তা ধাবিত করতে সহায়তা রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত এই অবৈধ কর প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট যাবতীয় আইন বাতিল করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION