1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় কবির নাতি বাবুল কাজী দগ্ধ, আইসিইউতে ভর্তি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

জাতীয় কবির নাতি বাবুল কাজী দগ্ধ, আইসিইউতে ভর্তি

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন তিনি। ওনার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালিও পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব ছোট বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু পাননি।

আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।

জাতীয় কবির আরেক ছেলে কাজী অনিরুদ্ধের পরিবারের বসবাস কলকাতায়। তার স্ত্রী কল্যাণী কাজী লেখক ও সংগীতশিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION