1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এসএসএফের ডিজির বিরুদ্ধে ফেসবুক পোস্ট মিথ্যা : সিএ প্রেস উইং - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

এসএসএফের ডিজির বিরুদ্ধে ফেসবুক পোস্ট মিথ্যা : সিএ প্রেস উইং

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পোশাক কারখানার মালিক ও অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এসএসএফের মহাপরিচালক (ডিজি) তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ প্রেস উইংয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোয় দাবি করা হয়েছে যে এসএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একজন অপরাধীকে ডিজির বাড়িতে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। আলী হুসাইন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোররাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এটি অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফের ডিজি ও সংস্থার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION