1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে, কবে এবং কীভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি হবে না।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে অফিশিয়ালি আলোচনা শুরু করবে সরকার। এবং প্রোক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে। এছাড়া ৭২ এর সংবিধানের ব্যাপারে সরকার সবার সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করবে।

মাহফুজ আলম বলেন, জুলাই প্রোক্লেমেশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। শুধু রাজনৈতিক দলই নয়, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে। সরকার নিজে কোনো ঘোষণাপত্র দেবে না, এটা শিক্ষার্থী ও সব পক্ষের সঙ্গের আলোচনা করেই দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি ১৫ জানুয়ারি ছিল। কিন্তু সরকারকে সব পক্ষের সঙ্গে কথা বলতে হবে। হয়ত কিছু সময় বৃদ্ধি হতে পারে। খুব বেশি দেরি হবে না। তাদের সময়সীমার কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে।

মাহফুজ আলম বলেন, আমরা অনেকের সঙ্গে ইনফরমালি কথা বলেছি। ফরমালি আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব। ঘোষণাপত্রটা আমরা কী কারণে চাচ্ছি, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত আছেন। গত ১৬ বছরে যারাই রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছেন, সবার কথায় এখানে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION