1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ জন পঠিত

নুরুজ্জামান,ঝালকাঠি: ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী যুবক সুদেব হালদার(২৮) সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইল ফোনের দোকান চালাতেন।

 

নিহতের স্বজন ও পুলিশসূত্রে জানাগেছে, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। ঘটনার রাতে ১১ টার দিকে সে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, পথেই দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

 

নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন, ‘কয়েকদিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয় সুদেবের। ধারনা করা হচ্ছে ঐ কারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে।’

 

নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার  বলেন, ‘আমার ছেলে কারো সাথে কোন দিন খারাপ ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।’

 

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় হত্যার ঘটনার তথ্য গনমাধ্যামকে নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এমন ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION