1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৫ ডাকাত গ্রেফতার; উদ্ধার অপহৃত ব্যক্তি ও নগদ টাকা - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

বাউফলে ৫ ডাকাত গ্রেফতার; উদ্ধার অপহৃত ব্যক্তি ও নগদ টাকা

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯৩ জন পঠিত

কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবান্দ রায় ওরফে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতিসহ তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় দুইদিন পর উপজেলার কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

 

ওই সময় ৫ ডাকাতকে মিডিয়ার সামনে উপস্থিত করে সাংবাদিক সম্মেলন করেছে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। পুলিশ জানায়, ডাকাতির সময় চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে নৌকা ভাড়া করে ডাকাত দল।ঘ

 

ঘটনার দিন ৩ জানুয়ারী ২০২৫ তারিখ রাত অনুমান ১০টা ২৫ ঘটিকায় শিবন্দ রায় বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ডাকাত দল। মুহুর্তেই ডাকতরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারী তাপস, মহেষ ও শংকর দাসের গলায় রামদা ঠেকিয়ে মুখ কসটেপ পেচিয়ে ক্যাস বাক্স থেকে নগদ ৫লক্ষ টাকা ও ব্যবসায়ী শিবানন্দ রায় বনিকের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতেই তাকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির কুচয়া চরের একটি পরিত্যক্ত বাসায় দুইদিন আটক রেখে ডাকাতদল ১কোটি টাকা মুক্তিপন দাবী করে।

 

ডাকাতদলের মধ্যে মো. আকবর শরীফের ছেলে মাসুদ শরীফ (২৪) এর বাড়ী ঝালকাঠি সদর উপজেলার বালিগনা গ্রামে। তিনি ফ্রেস কোম্পানির একজন এসআর হিসাবে চাকুরী করেন। মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), বাবুল প্যাদার ছেলে জাহিদ প্যাদা (২৭) ও গকুল চন্দ্র মিস্ত্রির ছেলে বিধান মিস্ত্রি (২২) এর বাড়ি উপজেলার নাজিরপুর ইউপির তাতেরকাঠী গ্রামে। এছাড়া মো. জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ (১৬) এর বাড়ী ভোলা জেলার দক্ষিন আইচা গ্রামে। ওই ঘটনায় বাউফল থানার পেনাল কোড মামলা নং ১, ধারা ৩৯৫,৩৯৭.৩৬৪ রুজু করা ডাকাতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

গতকাল সোমবার দুপুর দেড়টায় বাউফল থানা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর ও বাউফল থানা অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION