1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি হবে বলে জানা গেছে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, খালেদা জিয়াকে কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তিনি। এক্ষেত্রে নেতাকর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION